ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কসমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আমানুল্লাহ খান আর নেই। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আমানউল্লাহ খান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ফেলো ছিলেন। ১৯৬৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস হিসেবে যোগ্যতা অর্জন করেন। পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি তিনি জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে নিবন্ধ লেখার জন্য পরিচিত ছিলেন।
ড. ইউনূসকে সভাপতি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন