গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রুশ গণমাধ্যমে বহিষ্কৃত ছয় কূটনীতিকের পরিচয় প্রকাশ করে খবরটি যখন প্রচারিত হচ্ছে ঠিক যখন লন্ডন এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে। ফলে নতুন করে বেড়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা।
রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, যে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে তাদের যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডিভিশন থেকে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিল রাশিয়াকে কৌশলগতভাবে হারানো।
তাদের কর্মকাণ্ড রুশ ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, তারা কূটনীতিকদের গোয়েন্দা তথ্য ও নাশকতামূলক কাজের চিহ্ন শনাক্ত করেছে। যদিও ব্রিটেন জানিয়েছে, বহিষ্কারের ঘটনাটি গত মাসে ঘটেছে। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কূটনীতিকরা কয়েক সপ্তাহ আগে রাশিয়া ছেড়েছে এবং ব্রিটিশ সরকার তাদের প্রতিস্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, মে মাসে ব্রিটেনের পূর্ববর্তী সরকার ঘোষিত নতুন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই বহিষ্কার করা হয়েছে। ওই মাসেই ঋষি সুনাকের প্রশাসন রুশ রাষ্ট্রদূতকে তলব করে এবং রুশ প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে তাকে অঘোষিত সামরিক গোয়েন্দা কর্মকর্তা বর্ণনা করে। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের যুক্তরাষ্ট্র সফরের দিনেই কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিলো রাশিয়া।
ছেলেকে ‘শাস্তি দিতে’ কাজে পাঠালেন মা, লাখপতি হয়েই ছাড়ল স্কুল!