রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র একের পর এক দ্যুতি ছড়াচ্ছেন। ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। কিন্তু ব্রাজিলের জার্সিতে গিয়ে তিনি আর কুলিয়ে উঠতে পারেন না। সম্প্রতি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেছে ব্রাজিল। তারপর থেকে ফের আলোচনায় ভিনির ব্রাজিল দলে নিবেদন নিয়ে। এই সমালোচনার ভিড়েই মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি স্বীকার করেছেন, ভিনি এই মুহূর্তে তার সেরা ফর্মে নেই। তবে তিনি তাকে রক্ষা করে দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ ব্রাজিলিয়ান ভিনি তার সেরা ফর্মে নেই জানিয়ে বলেন, ‘আমি মনে করি, সমস্যাটা ব্রাজিলের এবং আমি এর মধ্যে ঢুকতে চাই না। এটি আরও সাধারণ সমস্যা, একটি দলের সেরা পারফরম্যান্স পাওয়া কঠিন হয়ে পড়ে। ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের হয়ে ভালো খেললেও ব্রাজিলে খারাপ খেলে এটা কোনো সমস্যা নয়, আর এ কারণেই ব্রাজিল ভালো খেলছে না; এটি একটি সাধারণ সমস্যা।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা তাকে এখানে পেয়ে আনন্দিত কারণ, এখন সে তার সেরা ফর্মে না থাকলেও, কেউই, বিশেষ করে আমি, ভুলতে পারি না যে, ভিনিসিয়ুসের নেতৃত্বে আমরা দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। এমনকি যদি সে তার সেরা ফর্মে নাও থাকে, আমাদের তার প্রতি খুব সদয় হতে হবে- এই শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি ঘোষণা করেন।’
বিপিএলের পর শোয়েবের বিরুদ্ধে ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ!
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকার তামিমের সঙ্গী যারা