বলিউডে বাবা-ছেলের অনেক হিট-ফ্লপ জুটির কথা নিশ্চয়ই শুনেছেন। আজ এমন এক বাবা-ছেলের জুটির কথা বলব যারা বলিউডের অন্যতম সেরা জুটি। ১৯৭৫ সালে এ জুটি প্রযোজিত একটি সিনেমাকে বলিউডের অন্যতম সেরা এবং প্রভাবশালী হিসেবে মনে করা হয়। তারা আর কেউ নন, অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর আইকনিক সিনেমা ‘শোলে’র প্রযোজক জিপি সিপ্পি এবং তার ছেলে রমেশ সিপ্পি।
জিপি সিপ্পি অনেক বলিউড ব্লকবাস্টার সিনেমা প্রযোজনা ও পরিচালনার জন্য জনপ্রিয়। তার মধ্যে রয়েছ ‘সীতা অউর গীতা’ (১৯৭২), ‘শান’ (১৯৮০), ‘সাগর’ (১৯৮৫), ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ (১৯৯২) এবং সর্বশেষে ছেলে রমেশ সিপ্পির সঙ্গে যৌথভাবে ‘শোলে’।
এই বাবা-ছেলে জুটির জীবনের সেরা বছর ছিল ১৯৭৫। বৃত্তের বাইরে গিয়ে একটা ছবি বানানো হয়েছিল, সেই কাল্ট ফিল্মের নাম ‘শোলে’। এই সিনেমার প্রতিটি চরিত্র মানুষের মন জয় করেছে। ৩ কোটি রুপি বাজেটে নির্মিত ‘শোলে’ ছিল সে যুগের সবচেয়ে ব্যয়বহুল ছবি। যদিও প্রাথমিকভাবে বক্স অফিসে ‘শোলে’ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে ইতিবাচক পরবর্তীতে ইতিবাচক প্রচার এটিকে বক্স অফিসে সাফল্য পেতে সহায়তা করে।
আজ অবধি, ‘শোলে’ সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় সিনেমাগুলোর একটি। ‘শোলে’ বক্স অফিসে অনেক রেকর্ড তৈরি এবং ভেঙে দিয়েছিল। একটি উল্লেখযোগ্য বিষয় হলো ২০০১ সালে শাহরুখ খান এবং কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) ২৮৬ সপ্তাহের রেকর্ড ভেঙে দেওয়ার আগ পর্যন্ত অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত ‘শোলে’ দীর্ঘদিন প্রেক্ষাগৃহে চলা ভারতীয় সিনেমা ছিল। ‘শোলে’ এখনো বলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে মনে করা হয়। যা বলিউডের অন্যতম সফল বাবা-ছেলে জুটি জিপি সিপ্পি এবং রমেশ সিপ্পিকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে।
দুঃসময়ে মালাইকার পাশে সালমান
রাজার দর্শনে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী! ভিডিও ভাইরাল