তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক হয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. ওমর ফারুক তারেক এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বাসের সিট দখল নিয়ে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে শনিবার সংঘর্ষে জড়ায় দুই বিভাগের শিক্ষার্থীরা। এর আগেও গত ৪ সেপ্টেম্বর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিট দখল নিয়ে হাতাহাতি হয়।
স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ওমর ফারুক তারেক বলেন, আগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে শনিবারের ঘটনার পর কমিটিতে আরও ৪ জনকে যুক্ত করে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আপাতত ক্লাস বন্ধ রাখা হয়েছে।
পুলিশ হত্যা ও থানা লুটপাটের ঘটনায় মামলা হবে: ডিএমপি কমিশনার
অসুস্থ বাবাকে দেখতে এসে গ্রেপ্তার, বীর বেশে গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা মামুন
ঘুরতে গেলে শুধু একটি বিষয়ই মাথায় ঘোরে সোনাক্ষীর!