ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রবিবার রাতে তাকে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত