ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ এএম

বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সহেযোগীতার বিষয়ে কথা বলতে ঢাকায় গিয়েছিলেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।  

ব্রিফিংয়ে বাংলাদেশে ডোনাল্ড লুর সফর সম্পর্কে এক সাংবাদিক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশ যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে?এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা আছে তারা বাংলাদেশে সাহায্য করবে, সে বিষয়ে আপনাদের লক্ষ্য কি?

সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগীতা করতে পারে, এ বিষয়ে ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে একজন মার্কিন সহায়তাকরী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

মিলার আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত