আমি হারলে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে: ট্রাম্প

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

নিজেকে ইসরাইলের রক্ষক দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমি জয়ী না হলে ইহুদি-আমেরিকান ভোটারদের পস্তাতে হবে। এছাড়া দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকান ইহুদিদের মাঝে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখছেন তিনি। কমলা জয়ী হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি।
 
ট্রাম্প বলেন, ‘পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে যদি আমি জয়ী না হতে পারি। এটি অত্যন্ত ভয়ংকর একটি বিবৃতি। আমার কাছে এমনটাই মনে হয়। এখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে একমত প্রকাশ করবে।’

 
 
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কমলা ৬৫ এবং ৩৪ শতাংশ সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত