শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সকাল ৭টা থেকে প্রায় এক কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট গণনা শুরু হয়েছে। প্রথম ফল ঘোষণা হতে পারে মধ্যরাতের কাছাকাছি সময়ে। রবিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে ।
অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতার পর দেশটিতে এটি প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। অর্থনৈতিক মন্দার ফলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
শনিবারের নির্বাচনটি বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য একটি গণভোট হিসাবে দেখা হচ্ছে, যিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে কিছুটা অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা পুনরুদ্ধার করেছেন ।
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকর্ড ৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে দেশটির নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। বিরোধী নেতা সজিথ প্রেমাদাসার সাথে নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া গেছে।
নির্বাচনে আরেকজন শক্তিশালী প্রার্থী রয়েছেন তিনি হলেন ৫৫ বছর বয়সী ডিসানায়াকা। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু মঙ্গলবার