রাজীবের বয়কটের রাতে ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় দাবা অলিম্পিয়াডে শনিবার ইসরায়েলি গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়ে দিয়েছেন। 

ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় শুক্রবার রাতে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তাদের বিপক্ষে খেলা বয়কট করেন। আরো দুজন দাবাড়ু খেলতে না চাওয়ায় রাজীবকে রেখে দেয়া হয় ইসরায়েলের বিপক্ষে। তবে তিনি শেষপর্যন্ত না খেললে তিনটি বোর্ড খেলতে নামেন নীড়া, ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া। চতুর্থ বোর্ডে তাহসিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খানিকটা লড়াই করে হেরেছেন। জিততে পারলে ফাহাদ জিএম নর্ম পেতেন। 

প্রথমবার দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পাওয়া নীড় নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। ২৫৪৩ রেটিং ধারী গ্রান্ডমাস্টার গোর্শটেইনকে ৭৩ চালে গিয়ে হারিয়েছেন। এটি নীড়ের এবারের আসরে চতুর্থ জয়। আরো দুটি গেমে প্রতিপক্ষের সঙ্গে ড্র করায় ৮ খেলায় তার অর্জন ৫ পয়েন্ট। আজ শেষ রাউন্ডে বাংলাদেশ খেলবে কোরিয়ার সঙ্গে। 

অন্যদিকে, নারী বিভাগে শনিবার ১০ রাউন্ডের খেলে নরওয়ের কাছে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হেরে গেছে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। দাবা অলিম্পিয়াডে আজ অনুষ্ঠিত হবে শেষ রাউন্ডের খেলা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত