পেট্রোবাংলা চেয়ারম্যানের পদত্যাগ চান জিটিসিএল কর্মীরা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের পদত্যাগ দাবি করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর কর্মকর্তা-কর্মচারীরা। এই দাবিতে আজ রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জিটিসিএল-এর প্রধান কার্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন হয়। 

জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জিটিসিএল কর্মচারী ইউনিয়ন, জিটিসিএলের সর্বস্তরের বৈষম্য বিরোধী কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে তিন থেকে চারশ’ জন এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানবন্ধনে নিজেদের দাবির কথা তুলে ধরেন তারা।

চেয়ারম্যানের পদত্যাগ ছাড়াও তাদের অন্যতম প্রধান দাবি জিটিসিএল কর্তৃক পরিচালিত উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনে পেট্রোবাংলা থেকে অযৌক্তিক এবং অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সিস্টেম লস শূন্য ঘোষণা করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক রাবেয়া কাদির, ট্রান্সমিশন ডিপার্টমেন্ট, ঢাকার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সামছুর রহমান, প্রকিউরমেন্ট বিভাগের উপ-ব্যবস্থাপক নাঈমা কামরুন নাহার, জিটিসিএল কর্মকারী ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক আইনুল কবির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত