৪৫তম দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জিতে নিয়েছে ভারত। অন্যদিকে শীর্ষ পচাত্তর প্রতিযোগীর মাঝে নেই বাংলাদেশের কেউ। হাঙ্গেরির বুদাপেস্টে গত রাতে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে ভারতের ছেলে এবং মেয়েরা সোনা জিতে নেয়। উন্মুক্ত (ছেলেদের) বিভাগে এবার রুপা ও ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান। মেয়েদের বিভাগে রুপা ও ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান ও যুক্তরাষ্ট্র।
ছেলেদের উন্মুক্ত বিভাগে ১৯৭ দলের মধ্যে ১১ রাউন্ড শেষে বাংলাদেশের অবস্থান ৭৮তম। মেয়েদের বিভাগে ১৮৩ দলের মধ্যে বাংলাদেশ ৮১তম অবস্থানে থেকে শেষ করেছে। অন্যদিকে স্লোভেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডোম্মারাজু গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাটি ও পেন্তালা হরিকৃষ্ণকে নিয়ে গড়া ভারতের পুরুষ দল। তারা জিতেছে ৩.৫–০.৫ পয়েন্টে।
এছাড়া ভারতের নারী দল ফাইনাল রাউন্ডে ৩.৫–০.৫ ফলেই হারিয়ে দেয় আজারবাইজানকে। এই দলে ছিলেন পাঁচ গ্র্যান্ডমাস্টার—হরিকা দ্রোণাভাল্লি, রমেশবাবু বৈশালী, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব ও বন্তিকা আগারওয়াল। পুরুষ দলের রমেশবাবু প্রজ্ঞানন্দ ও নারী দলের রমেশবাবু বৈশালী সম্পর্কে ভাই–বোন। দাবা ইতিহাসের প্রথম ভাই–বোন হিসেবে তারা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন।
গোল উৎসব করে বার্সেলোনার ‘হেক্সা’ জয়
বাংলাদেশের ভালো চান বলেই শান্তকে ফিল্ডিং সাজিয়ে দেন পান্ত