মাত্র ১৭ বছর বয়সে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে হইচই ফেলে দিয়েছেন লামিনে ইয়ামাল। স্পেনের এই কিশোর লিওনেল মেসির ছোঁয়া পেয়েছিলেন শৈশবেই। তাকে আদর্শ মেনেই নিজেকে তৈরি করেছেন। গত রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়ে তিনি অবদান রেখেছেন। রাফিনিয়ার দ্বিতীয় গোলটি এসেছে তার দর্শনীয় পাস থেকে। আরেকটি দুর্দান্ত পারফর্মেন্সের পর তিনি ফের প্রশংসায় ভাসছেন।
রবিবার রাতে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক আন্তন মিয়ানা তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘লামিনে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। আমি প্রতিটি ফুটবল ম্যাচ দেখিনা, ব্রুনো যা দেখে তার অর্ধেকও দেখি না। কিন্তু আমার কোনো সন্দেহ নেই (যে সে সেরা ফুটবলার)। আমার মতে, সে যেকোনো দলের জন্য আশীর্বাদ।’
ম্যাচজুড়ে দারুণ খেলা ইয়ামাল চমৎকারভাবে উঁচু করে বল বাড়ান বক্সে, ছুটে গিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। সেই পাসটি নিয়ে মিয়ানা বলেছেন, ‘লামিনে যখন বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের শটে অসাধারণভাবে বলটি ভেতরে পাঠাল, বিস্ময়ে আমার চোখ-মুখ বিস্ফোরিত হয়ে গিয়েছিল! তার কাছে কাজটা এতটাই সহজ! একটা অ্যাসিস্ট এতটাই আশ্চর্যজনক লেগেছে যে আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা শতাব্দীর সেরা অ্যাসিস্টের সাক্ষী হলাম।
ইয়ামালকে মেসি-ম্যারাডোনার মিশ্রণ হিসেবেও উল্লেখ করেন মিয়ানা, ‘লামিনে গত মৌসুমেও উজ্জ্বল ছিল, কিন্তু বার্সেলোনায় সে অন্যদের ছায়ায় ঢাকা পড়ে। কিন্তু গত ইউরো কাপ এমন একজন খেলোয়াড়কে বিশ্বের সামনে তুলে ধরেছে, যাকে এর আগে তেমন কেউ চিনত না। কেউ জানতই না যে লামিনে ইয়ামাল হলো মেসি, ম্যারাডোনা, এমবাপ্পে এবং আপনি যাকে চান- তাদের সকলের মিশ্রণ। তাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, যাতে সে ইনজুরিতে না পড়ে।’
সাকিব শতভাগ ফিট ছিল, ব্যাটিংটা খুব ভালো লেগেছে: হান্নান
অশ্বিনের স্ত্রীর অভিযোগ- সেঞ্চুরির পর তাকাওনি কেন?
নিউজিল্যান্ডকে হারাতে মাত্র ১৫ মিনিট লাগল শ্রীলঙ্কার