লা লিগায় গতকাল রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগকরা সময়ে হাঁটুতে ব্যাথা পান বার্সেলোনা গোলকিপার আন্দ্রে টের স্টেগেন। বদলি হিসেবে মাঠে নামেন ইনিয়াকি পেনা। বার্সা শিবিরে এখন আলোচনা, টের স্টেগেন চোট কাটিয়ে মাঠে ফিরবেন কবে?
আজ বিকেলে হাঁটুতে অস্ত্রোপচার করা হবে স্টেগেনের। ধারণা করা হচ্ছে অন্তত্য আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে স্টেগেনকে। যদি ৮ মাস বা তার বেশি লাগে তাহলে এই মৌসুমে স্টেগেনকে আর পাওয়ার কোনো সুযোগ নেই ক্লাবটির।
প্রশ্ন হচ্ছে বার্সা কি দ্বিতীয় গোলরক্ষক পেনার ওপর ভরসা করবে, নাকি নতুন কোনো গোলকিপারের দিকে হাত বাড়াবে? অন্য গোলকিপারকে নিয়ে ভাবতে হবে কারণ মৌসুমের লম্বা সময়ের মধ্যে পিনারও যদি ইনজুরি হয় তখন কি হবে।
স্পেনের ফুটবলে দলবদলের দরজা ৩১ আগস্ট বন্ধ হয়েছে। তবে বিশেষ শর্ত মেনে এখন গোলকিপার দলে ভেড়ানোর সুযোগ আছে ক্লাবটির। সে ক্ষেত্রে লা লিগার নিয়ম বলছে, চোটক্রান্ত খেলোয়াড়টিকে চার মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হবে।
এছাড়া নতুন যে গোলকিপার নেওয়া হবে তাকে আহত গোলকিপারের ৮০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়ার অনুমতি পাবে ক্লাবটি। যেমন বার্সায় টের স্টেগেন বেতন পান বছরে ৯০ লাখ ইউরো। এখন নতুন গোলকিপারের বেতন হতে হবে বছরে ৭০ লাখ ইউরোর মধ্যে।
বার্সার সামনে দুটি পথ খোলা। তারা নতুন গোলকিপারের দিকে ছুটতে পারে বা তাদের অ্যাকাডেমি গোলকিপারকে ব্যাকআপ হিসেবে রাখতে পারে। বার্সা অ্যাকাডেমির গোলকিপার আন্ডের আস্ট্রালাগা গেল মৌসুম থেকেই বার্সা মূল দলের লা লিগা স্কোয়াডে থাকছেন।
এই মূহুর্তে বার্সা অন্য গোলকিপারের দিকে হাত বাড়ালে কাদের পেতে পারে। সেটি নিয়েও রিপোর্ট এসেছে বেশ কিছু ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে। সেই তালিকায় আছেন কেইলর নাভাস, জর্ডি মাসিপ, এডগার বাদিয়া, জিরি পাভলেনকা ও লরিস কারিয়াস।
নাভাস একটা সময় রিয়ালে খেলতেন তাই বার্সা তাকে পেতে আগ্রহী হবে না এমনটি ধারণা। কারিয়াসের ভুলে ২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হজম করেছিল লিভারপুল। তাই তাকেও বার্সা শিবিরে দেখছেন না অনেকেই। জর্ডি মাসিপের দিকে হাত বাড়াতে পারে বার্সেলোনা। কারণ স্প্যানিশ এই গোলকিপার বার্সা যুব দল থেকেই উঠে আসা।
দেখা যাক শেষ পর্যন্ত বার্সেলোনা নতুন গোলকিপার দলে টানে নাকি অ্যাকাডেমি খেলোয়াড়ের উপরই রাখে ভরসা।
গুয়ামকেও হারাতে পারেনি বাংলাদেশ
টিকটকের সাহায্য নিয়ে ব্যাটিংয়ে প্রমোশন পেলেন তিনি
বাফুফে সভাপতি পদে নির্বাচনের জন্য 'প্রস্তুত' তাবিথ আউয়াল