লা লিগায় গতকাল রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে হাঁটুতে চোট পান বার্সেলোনা গোলকিপার আন্দ্রে টের স্টেগেন। চোট এতোটাই গুরুতর যে তাকে যেতে হচ্ছে অস্ত্রোপচার টেবিলে। অন্তত ৮ সপ্তাহ এমনকি পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারে বার্সা অধিনায়ককে। পুরনো ক্লাবের এমন সংকটময় অবস্থায় এগিয়ে এসেছেন ক্লদিও ব্রাভো। বার্সা চাইলে অবসর ভেঙে যোগ দিতে রাজি আছেন বলে জানিয়েছেন এ তারকা গোলরক্ষক।
আরবের একটি গণমাধ্যম ‘উইনউইনকে’ ৪১ বছর বয়সী ব্রাভো বলেন, ‘বার্সেলোনা যদি আমাকে ফোন দেয়, তাহলে আমি প্রস্তুত থাকব।’ লিওনেল মেসির সঙ্গে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাভো খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের হয়ে জিতেছেন ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল।
এর পর ২০১৬-২০২০ ম্যানচেস্টার সিটি আর পরের চার বছর রিয়াল বেতিসের হয়ে খেলে গত আগস্টে অবসরে যান ব্রাভো। গত দুই দশক চিলির গোলবার সামলানো কোপা আমেরিকাজয়ী এ গোলরক্ষক অবসরে যান এবারের আসর শেষে।
লম্বা মৌসুম সামনে রেখে শুধুমাত্র ইনিয়াকি পেনার ওপর ভরসা করা সম্ভব নয় বার্সার। গোলবার সামলাতে নতুন কাউকে দলে নিতে হতে পারে ক্লাবটির। তাই আগ বাড়িয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে রাখলেন ব্রাভো।
স্টেগেনের বদলে বার্সা কি নতুন গোলকিপার নেবে
গুয়ামকেও হারাতে পারেনি বাংলাদেশ