ম্যানচেস্টার সিটিতে খেলা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে মৌসুমের বাকি সময়ে আর মাঠে দেখা যাবে না। রবিবার ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে ইনজুরিতে পড়েন রদ্রি।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এসিএল ইনজুরির কারণে চলতি মৌসুমে রদ্রির আর মাঠে নামার সম্ভাবনা নেই। সাধারণত এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে ছয় মাসেরও বেশি সময় প্রয়োজন হয়। সেরা ওঠার পর পুরোদমে পুরোনো রূপে ফিরতে আরও বেশি সময় লেগে যায়।
ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ অবশ্য এখনো রদ্রির চোটের বিষয়ে কোন বিবৃতি দেয়নি।
রদ্রি স্পেনের হয়ে জিতেছেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ। তার আগে ২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে লিগ শিরোপা। তাতে অনেকে ২০২৪ ব্যালন ডি'অর দেখছেন মিডফিল্ডার রদ্রির হাতে। কিন্তু রদ্রি এবার মাত্র ৬৬ মিনিট মাঠে খেলতে পারলেন।
দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখছেন না নাফিস