পুরস্কারের লোভে রেললাইনের ফিশপ্লেট খুলে রেখে পরে দুর্ঘটনার হাত থেকে ট্রেনসহ যাত্রীদের বাঁচানোর নাটক করেছেন রেলকর্মীরা। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের সুরাটে। গত ২১ সেপ্টেম্বরের এ ঘটনায় রেলের দুই ট্র্যাকম্যান ও এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রেললাইন থেকে ফিশপ্লেট খুলে নিয়েছিলেন তারা। তার পর ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ওই লাইনে ট্রেন আসতেই দূর থেকে তারা চালককে সতর্ক করেন যে, রেললাইনে সমস্যা হয়েছে। চালক নেমে দেখেন রেললাইনের ফিশপ্লেট খোলা। সেগুলো আবার রেললাইনের উপরে রাখা।
সঙ্গে সঙ্গে স্টেশনমাস্টার এবং রেলের শীর্ষকর্তা এবং রেল সুরক্ষা বাহিনীকে খবর দেওয়া হয়। আর এর মধ্যেই প্রকাশ হয়ে যায়, বড় দুর্ঘটনার হাত থেকে ওই রেলকর্মীরাই ট্রেনটিকে বাঁচিয়েছেন। কিন্তু ভুয়া দুর্ঘটনার নাটকের যে পর্দাফাঁস হয়ে যাবে তা ভাবতে পারেননি ওই রেলকর্মীরা। গ্রেপ্তারকৃতরা হলেন- সুভাষ পোদ্দার, মণীশ মিস্ত্রি এবং শুভম জয়সওয়াল।
পুলিশ সূত্রে খবর, নয় বছর ধরে রেলের ট্র্যাকম্যান হিসাবে কাজ করছেন সুভাষ। তিনি বিহারের ভাগলপুরের বাসিন্দা। মণীশ পটনার বাসিন্দা। তারা দুজনের ট্র্যাকম্যানের কাজ করেন। আর চুক্তিভিত্তিক কর্মী শুভমের বাড়ি উত্তরপ্রদেশের চন্দৌলিতে। সুরাতের পুলিশ সুপার (গ্রামীণ) হোতেশ জয়সার জানিয়েছেন, তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তরুণীকে ‘শিক্ষা’ দিতে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ