ইসরায়েলের হামলার পর লেবাননে সব ফুটবল ম্যাচ স্থগিত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশটির ফুটবলে। লেবানন ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ) তাদের সকল টুর্নামেন্টের ম্যাচ স্থগিত করেছে।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের হামলা এবং গোলার মুখে পড়েছে লেবাননের বেসামরিক মানুষেরাও। হামলায় ৫৫৮ জন নিহত ও ১ হাজার ৮৩৫ জন আহত হওয়ার তথ্য জানায় লেবাননের কর্তৃপক্ষ।

লেবানন প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ আসর শুরু হয় গত সপ্তাহে। লেবানন জাতীয় দল ২০২৩ এর ডিসেম্বর থেকেই নিজ দেশে কোনো ম্যাচ খেলেনি। এই সময়ে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলো তারা আয়োজন করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত