শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া

  • শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন হরিণী অমরাসুরিয়া
  • গতকাল মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। গতকাল মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন অমরাসুরিয়া।

দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। তিনি চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে তার সক্রিয়তার জন্য পরিচিত। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিপরিষদ প্রধানের পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তিনি সিনিয়র শিক্ষক হিসেবে শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।

অমরাসুরিয়া লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যাবস্থার সংক্রান্ত তৎপরতায় সক্রিয় ছিলেন।

গত শনিবারের নবম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন শ্রীলঙ্কার বাম জোট নেতা অনূঢা কুমার দিশানায়েকে এবং দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীনেশ গুণবর্ধন।

৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নেতা প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে চারজনের মন্ত্রিসভা গঠন করেছেন। এর মধ্যে অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও বিনিয়োগ মন্ত্রীর দপ্তর দেয়া হয়েছে।

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আপাতত দলের তিন জন এমপি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নতুন এমপিরা শপথ নেবেন।

তিনি বলেন, ‘বর্তমানে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, এটি দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত