ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৮৫৪

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৩৮ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৫০৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত