মোংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করতে চায় ভারত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম মোংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করতে চায় ভারত। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১০০তম দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতের বন্দর, শিপিং ও নৌপথমন্ত্রী সর্বনানন্দ সোনোওয়াল। খবর ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের

নতুন এনডিএ সরকারের প্রথম ১০০ দিনে মন্ত্রণালয়ের কৃতিত্বের কথা বলতে গিয়ে সোনোওয়াল বলেন, আমরা সামুদ্রিক খাতে বৈশ্বিক নেতা হতে চাই। আর এ কারণে বন্দর, শিপিং ও নৌপথ মন্ত্রণালয়ের অধীনে সাগরমালা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) শীঘ্রই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম মোংলা বন্দর সম্প্রসারণ করবে। 

ভারতীয় মন্ত্রী জানান, তারা বৈশ্বিক সামুদ্রিক খাতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চায়। এর অংশ হিসেবে তারা ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিত্তে বন্দরের সম্পসারণ কাজ করেছে। এখন তারা খুব দ্রুত মোংলা বন্দরও সম্প্রসারণ করবে। 

এছাড়া শ্রীলঙ্কার জাফনার কনকেসন্তরাইয়ের টার্মিনালগুলো সম্প্রসারণ কাজও ভারত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। এরমধ্যে ভারতের তামিলনাড়ুর নাগাপাত্তিনাম এবং কনকেসন্তরাইয়ের মধ্যে নতুন ফেরি সেবা চালু হয়েছে বলেও জানান ভারতীয় মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত