১৯৬৪ সালের পর এই প্রথম কানপুরে কোনো দল টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। ম্যাচটি ড্র হয়েছিল।
ভারত ঘরের মাঠে সর্বশেষ টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করেছে ২০১৫ সালে বেঙ্গালুরু টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। তবে শেষ রক্ষা হলো না। প্রথম সেশনেই হারাতে হলো উইকেট। ২৩ বল খেলে ২৪তম বলে ০ রানে আউট জাকির হাসান। রাউন্ড দ্য উইকেট এসে জাকিরকে তৃতীয় স্লিপে ক্যাচে পরিণত করেছেন ভারতের পেসার আকাশ দীপ।
জশস্বী জয়সোয়াল ক্যাচটি নিতে পেরেছেন কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই ক্যাচটি নিয়েছেন জয়সোয়াল।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ বল খেলে ০ রানে আউট হওয়ার তালিকায় চতুর্থ জাকির হাসান। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪১ বল খেলে ০ রানে আউট হন বাংলাদেশের সাবেক পেসার মনজুরুল ইসলাম। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ২৯ বল খেলে ০ রানে আউট হন রাজিন সালেহ। পরের বছর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বল খেলে ০ রানে আউট হন আফতাব আহমেদ।
৯ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ২৬। ২৭ বলে ২১ রানে অপরাজিত সাদমান ইসলাম, নতুন ব্যাটসম্যান মুমিনুল ৩ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা।
বিশ্বকাপ হাতছাড়ার স্মৃতি এখনও তাড়া করে মিলারকে
ভিনিকে বর্ণবাদী আক্রমণ করে জেলে যাচ্ছেন মায়ার্কো সমর্থক