দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারের ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। এরপর আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ বেশ অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।
২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে সকালের সেশনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৯ ওভারের খেলা হয়েছে।
এই সেশনে নাজমুলকে (৩১) আউট করেন অশ্বিন। দেড় সেশনের বেশি সময়ের খেলা পণ্ড হলো বৃষ্টিতে।
চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।
ভারতের হয়ে আজ সকালের সেশনে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। ১টি উইকেট অশ্বিনের।
হারলেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে: তামিম
কানফাটানো কানপুরে অন্যরকম সকাল