কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি হয়নি। তবে মাঠ ছিল ভেজা। পরে মাঠ শুকালেও ছিল আলোর স্বল্পতার কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছিল। আকাশ মেঘলা থাকায় বেলা ২টায় আম্পায়াররা আবার মাঠ পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে নতুন সময় দেন। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আবার মাঠ পরিদর্শনে নামেন তারা। তারপরই তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১০৭। মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।
নভেম্বরে মরুর বুকে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
৬৬ শতাংশ কম বেতনে আইপিএল খেলতে হবে ধোনিকে