অবিলম্বে মিথ্যা মামলা ও অবৈধ সরকারের দেওয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়ার সোয়াইর গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাটোরের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, গত ১৫ বছর দেশের সংকটে জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলনে হতাহতের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বার বার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনও অপরাধ প্রমাণ করতে পারেনি। তারপরও আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতার দাপটে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আসামি করে দণ্ড দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় বাতিল করে জনপ্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তাকে দেশে আসতে আইনগতভাবে বাধা দেওয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না।
সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন আমরা বিএনপি পরিবার'র উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুলু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিংড়ার শহীদ রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
বাদ পড়লেন সৌম্য, ফিরলেন মিরাজ-ইমন
হার্টের সুরক্ষায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ