জাসপ্রিত বুমরার আগের বলটিও অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকেছিল। সেটি মুশফিকের ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ ঘেষে চলে যায় সীমানার বাইরে। পরের বলটিও একই রকম ছিল। মুশফিক ব্যাট উঁচিয়ে সেটি ছেড়ে দিলেন। এবার বুমরার বল তুলে নিল বেলস।
মুশফিকের আউটে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১২। ৩২ বলে ১১ রান করে আউট হয়েছেন মুশফিক।
৪০ রানে অপরাজিত থাকা মুমিনুলের সঙ্গে জুটি বাধতে উইকেটে এসেছেন লিটন দাস।
