রোহিত শর্মার দারুণ একটা ক্যাচ ২২ গজে নিয়ে আসল সাকিব আল হাসানকে, কারণ আউট হয়েছেন লিটন দাস। যে টেস্টটা সাকিবের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্ট, তাতে ব্যাটিং পেতে পেতে সাকিবকে অপেক্ষা করতে হল চতুর্থ দিনের পানিপানের বিরতির পর।
এমন নয় যে বাংলাদেশের টপ অর্ডার খুব ভাল করেছে, আসলে প্রথম দিনে ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে আর কোন বলই মাঠে গড়ায়নি। জসপ্রিয় বুমরাহ'র বল ছেড়ে দিয়ে মুশফিকের বোল্ড হওয়ার পর ডানহাতি লিটন এলেন, কারণ অন্যপ্রান্তে বামহাতি মুমিনুল হক ব্যাট করছেন।
পেসের বিপক্ষে খানিকটা অস্বস্তি ছিল। সিরাজের বলে যে চারটা মারলেন তাতে ব্যাটে বলে নিখুঁত ভাবে হয়নি, তবে মারের জোর আর বলের জোরে সেটা বেরিয়ে যায় বাউন্ডারির দিকে। অস্বিনের বলে ডাউন দ্যা উইকেট এস ইনসাইড আউটে চারটা ভাল মেরেছিলেন।
সেই অশ্বিনের বলেই ইতি সাকিবের। ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়েছিলেন, ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। মাঝব্যাটের উপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। পেছন দিকে অনেক দৌড়ে গিয়ে ভাল একটা ক্যাচ নিলেন সিরাজ। তাতেই ১৭ বলে ৯ রানে শেষ সাকিবের ইনিংস।
ভারত চাইবেই বাংলাদেশকে আবার ব্যাট করিয়ে অলআউট করে ম্যাচটা জিততে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংক জটিল হয়ে যাবে এই ম্যাচে পুরো পয়েন্ট না পেলে। তবে বাংলাদেশের টপ অর্ডার যদি দ্বিতীয় ইনিংসে খুঁটি গেড়ে বসতে পারে, তাহলে আর নামতে হবে না সাকিবকে। তখন হয়তো সিরাজের হাতে ক্যাচটাই হয়ে থাকবে সাকিবের শেষের প্রতীক।
বাংলাদেশের আগেই দক্ষিণ আফ্রিকাকে হারালো আায়ারল্যান্ড