বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

এদিকে, চিত্রনায়ক সাইমন সাদিকও বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,  উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ। যার যার সামর্থ অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।

প্রবাসী অভিনয়শিল্পী টনি ডায়েস বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সহযোগিতা করা প্রয়োজন 
যেভাবে ফেনী -নোয়াখালী বাসি দের জন্য কাজ করেছেন।  উত্তর দিকের রংপুর, লালমনিরহাটে যে গ্রাম গুলো প্লাবিত হয়েছে, লালমনিরহাট- কুড়িগ্রামে যে ৬০ হাজার মানুষ পানিবন্দি তাদের উদ্ধার করা অতি জরুরি  এর পাশাপাশি খাদ্যের ব্যবস্থা করা। আসুন এগিয়ে আসি একে অপরের বিপদে।

টনি ডায়েসের পোস্টটি শেয়ার দিয়েছেন আরেকজন খ্যাতনামা অভিনেত্রী অপু করিম। তিনি এর মাধ্যমে বন্যার্ত্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

স্বল্প মেয়াদি বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উঠতি আমন ধান ও শীতকালীন শাক-সবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। প্রভাব পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত