দারুণ খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। সাদমানের সঙ্গে গড়েছিলেন অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি। এমন পরিস্থিতিতে জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটে বলে হয়নি, বল আঘাত করল স্টাম্পে। শান্ত ফিরে গেলেন ৩৭ বলে ১৯ রান করে।
অধিনায়কের বিদায়ের পর ফিফটি তুলে নিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। কানপুর টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ২৪ রান। দ্বিতীয় ইনিংসে এসে ফিফটির দেখা পেয়েছেন সাদমান। ইতিবাচক ক্রিকেট খেলেই পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ওপেনারের এটিই প্রথম ফিফটি।
তবে ফিফটির পর বেশিক্ষণ টিকেননি তিনি। আকাশ দীপের বলে অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জসওয়ালের হাতে ক্যাচ দেন সাদমান।
বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৪ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
মামলার অভিযোগ উড়িয়ে মাশরাফীকে নিয়ে যা বললো সিলেট স্ট্রাইকারস
যে সুইপে সেঞ্চুরি সে সুইপেই আউট মুমিনুল