এক মাসের কম সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেলল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছিল নাজমুল হোসেন শান্তর দল। এবার ভারতের কাছে হোয়াইটওয়াশড হয়ে নেমে গেল সাত নম্বরে।
আজ মঙ্গলবার কানপুর টেস্টের শেষ দিনে রোহিত-কোহলি-বুমরাদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন শান্তরা। ব্যাটিং হয়েছে যাচ্ছেতাই। ম্যাচের আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশ অবিশ্বাস্যভাবে এই ম্যাচ হেরেছে! এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে। বাংলাদেশ কানপুরে হারায় পয়েন্ট টেবিলের পাঁচে উঠে গেছে প্রোটিয়ারা।
সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮, পাঁচে উঠে আসা দক্ষিণ আফ্রিকার ৩৮.৮৯। ২০২৩-২৫ চক্রে মোট ১২ ম্যাচের মধ্যে ৮টি খেলেছে বাংলাদেশ। তিনটি জয়ের বিপরীতে আছে পাঁচটি হার। বাকি থাকা চার ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি এবং নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ দুটি ম্যাচ খেলবে।
অন্যদিকে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে। এই মুহূর্তে রোহিতদের পয়েন্ট শতাংশ ৭৪.২৪। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় চক্রে ফাইনাল খেলার পথে তারা আরও এগিয়ে গেছে। তাদের পরের সিরিজ শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশড হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাও আবার দেশের মাটিতে।
সাকিবের অবসর ঘোষণায় ভীষণ অবাক হয়েছি: হাথুরুসিংহে
সাকিবকে ব্যাট উপহার কোহলির, সাংবাদিকদের ‘বিদায়ী’ শুভেচ্ছা
বাংলাদেশ ভীষণ হতাশ করেছে: হার্শা ভোগলে