ভুমি দখল ও চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আলদালতে তাকে হাজির করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক রহিমা খাতুন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং বাদীকে বেধরক পেটায়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবকে সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮জনকে আসামি করে মামলা দায়ের করে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাড. জয়নাল আবেদিন বলেন, মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠান আদালত।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ দিকে একই মামলায় গত ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে। গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আলদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন জামিন আবেদন নামঞ্জুর করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিনধার্য্য করেন।
স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর
৫০০ টাকায় এসি সারিয়ে ২২ হাজারের ভাউচার
শত শত বিঘা ফসলি জমিতে জোর করে পুকুর