নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকার দাবিতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলকে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল্লাহ চৌধুরী চট্টগ্রামের চন্দনগাঁও এলাকার একেএম ফরিদ আহমেদ চৌধুরীর ছেলে। সেই সাথে নিহত জান্নাতুল ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই সাথে তারা রূপগঞ্জ থানাধীন মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ২০২২ সালের ৪ নভেম্বর রুপগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ উদ্দিন সুইট বলেন, আসামি মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল (৩২) এবং ভিকটিম জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২৩) ভালোবেসে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন। তারা রূপগঞ্জ থানাধীন মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিয়ে করার কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আসামি মো. আব্দুল্লাহ চৌধুরী ৪ নভেম্বর গভীর রাতে পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে কুপিয়ে হত্যা করে।
তিনি আরও বলেন, এই ঘটনায় ভিকটিম জান্নাতুল ফেরদৌস জ্যোতির মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।
সিনিয়র সচিব বললেন— ইটস এ ফেইক নিউজ
জীবিকার তাগিদে গেলেন সৌদি আরব, সড়কে হারালেন প্রাণ
সাবেক এমপি দবিরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ
শত শত বিঘা ফসলি জমিতে জোর করে পুকুর