হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর মামলার আসামি যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাতে মাধবপুর বাজারের নাসিরনগর রোডের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহনেওয়াজ শানু মাধবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মৃত আকবর আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় এজাহার ভুক্ত আসামি। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ববির বন্ধু তাই...
গুলিবিদ্ধ হয়ে ব্রিজের ওপর পড়ে যান আফনান