লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে সংস্থাটি জানিয়েছিল, ৬ জন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন এবং চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বৈরুতের বাচৌরা জেলায় হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি হেলথ সোসাইটির অফিস রয়েছে এমন একটি ভবনে বিমান হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এ ঘটনা ঘটল। এছাড়া চলতি সপ্তাহে বৈরুতের কেন্দ্রস্থলে এটি দ্বিতীয় বিমান হামলা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ দক্ষিণ লেবাননে ১৫ হিজবুল্লাহ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিনতে জাবেইলের একটি পৌরসভা ভবনে বিমান হামলায় তারা নিহত হয়েছে।
আইডিএফের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করছিল।
প্রায় এক বছরের লড়াইয়ে লেবাননে ১ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৯ হাজার মানুষ আহত হয়েছে। যার বেশিরভাগ মৃত্যু গত দুই সপ্তাহের হামলায়।
হাসান নাসরাল্লাহর জানাজা ও দাফন শুক্রবার
স্যাটেলাইট ছবিতে দেখা গেল ইসরায়েলের বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন