ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে বলে দাবি করেছে দলটি। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন।
প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছে।
আটক তিনজনের কাছ থেকে জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না।
খুুলবে কি মালয়েশিয়া শ্রমবাজার?