সবাই ভাবে আমি হয়তো গোসল করি না: অনন্যা পাণ্ডে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম

অনন্যা পাণ্ডে, বলিউডের এই নামটির সঙ্গে এখন কমবেশি সকলেই পরিচিত। বলি অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে তিনি। এই মুহূর্তে অনন্যা তার সিনেমা 'সিটিআরএল' এর প্রচারে ব্যস্ত।

সম্প্রতি এর প্রচারেই অনন্যা পাণ্ডে কমেডিয়ান, অভিনেতা রৌনক রাজানির সঙ্গে কথোপকথনে অংশ নিয়েছিলেন। নেটফ্লিক্সের শেয়ার করা ইউটিউব ভিডিওতে অনন্যাকে বলতে শোনা যায়, ‘খারাপ নজর যাতে না লাগে আমি সেজন্য প্রতি সপ্তাহে বিশেষ কিছু কার্যকলাপ করি। আমি বাড়িতে থাকা মিরচি (অর্থাৎ মরিচ) পোড়াই, এটা কী জানেন তো? এটা পোড়ালে যত বেশি গন্ধ বের হয়, বুঝতে হবে তত বেশি আপনার নজর লেগেছে। যদিও এর পিছনে আদৌ কোনও বিজ্ঞান সম্মত কারণ আছে কিনা আমি জানি না।’

অন্যন্যা বলেন, তার মাও কু-সংস্কার আচ্ছন্ন। অনন্যার কথায়, 'আমার মা ভাবনা পাণ্ডে লোকের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতে আমার কানের পিছনে 'কালো টিকা' লাগিয়ে দেন। এমনকি আমি এই অনুষ্ঠানে আসার আগেও মা ভাবনা আমার কানের পিছনে দুটো কালো বিন্দু লাগিয়েছেন। সবাই ভাবে হয়ত আমি স্নান করি না, বা আমার কানের পিছনে কিছু নোংরা লেগে আছে, কিন্তু আমার মা এটাই বারবার তা লাগাতে থাকেন।'

তবে অনন্যা তার কু-সংস্কারে বিশ্বাস নিয়ে কথা বললেও 'সিটিআরএল'-এর প্রচারে উপস্থিত অন্যান্যরা অবশ্য জানান, এসবে তাদের বিশ্বাস নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত