সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
মামলা হলেই গ্রেপ্তার নয়, আগে তদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা 