ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই ছিল লিভারপুল। আজ সপ্তম রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। এই জয়ে শীর্ষ স্থানে থাকা নিশ্চিত করল আর্না স্লটের দল।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল পেয়ে যায় অলরেডরা। নবম মিনিটে কোডি গাকপোর থ্রু বল থেকে গোল করেন ডিয়েগো জটা।
তবে ম্যাচ জিতেও স্বস্তিতে নেই লিভারপুল। ৭৯ মিনিটের সময় বল ক্লিয়ার করতে যেয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দলের নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকার। বেকার আছেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের ঘোষিত দলেও। বেকারের ইনজুরি তাই চিন্তায় ফেলবে ব্রাজিল কোচ দরিভালকেও।
৭ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ১৪ পয়েন্টে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি রাত ৮ টায় খেলতে নামবে ফুলহ্যামের বিপক্ষে।
১৪ পয়েন্ট পাওয়া আর্সেনালের ম্যাচ সাউদাম্পটনের বিপক্ষে একই সময়ে।
টসে হার, ইংল্যান্ডের বিপক্ষে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ
'পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে'