রাজধানীর সাইনবোর্ড এলাকায় অসহনীয় যানজট

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৫ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী অভিমুখে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ যানজট শুরু হয়। 

সরজমিনে দেখা যায়, চিটাগাং রোড থেকে সাইনবোর্ড, সানারপাড়, রায়েরবাগ, শনির আখড়া হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত গণপরিবহন ও মালবাহী গাড়ির দীর্ঘ সাড়ি যা কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজটের প্রকৃত কারণ জানা যায়নি।

কথা হয় সোহাগ পরিবহনের বাসচালকের সঙ্গে তিনি জানান, দীর্ঘক্ষণ ধরে জ্যামে বসে আছি। গাড়ি চলছেই না সামনে কি হয়ছে তাও জানি না। এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি।

জ্যামে বাসে বসে থাকা এক যাত্রী জানান, আমাদের জীবনটা এই জ্যামেই শেষ। এক ঘণ্টার রাস্তা ৩-৪ ঘণ্টায়ও শেষ হয় না। এভাবে চললে কেমনে হবে? আমাদের সময়ের মূল্য নেই।

একজন ওভারচালক জানান, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জ্যামের কারণে ঠিকমতো ট্রিপ দিতে পারি না। একটা ট্রিপ নিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এতে আমাদের ক্ষতি হয়। জ্যাম না থাকলে আয় একটু ভালো হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত