দীর্ঘদিন পানিবন্দি। ঘরে প্রয়োজনীয় সকল জিনিস ফুরিয়ে এলে বাধ্য হয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চান দুটি পরিবার। কল পেয়ে উদ্ধার করা হয় তাদের। গতকাল শনিবার (৫ অক্টোবর) এ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের বাঘমারা গ্রামে।
উচু অঞ্চলে থেকে বন্যার পানি কমে গেলেও নিম্নাঞ্চলে পানিবন্দি ছিলেন অনেক পরিবার। টানা কয়েকদিন টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চল গুলোতে পানির পরিমাণ আবারও বাড়তে থাকে। পানি বেড়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েন বাঘমারা গ্রামের চারটি পরিবারের ১৮জন সদস্য।
পানিবন্দি জাহানারা বেগম বলেন, আমার পরিবারের ৩জন ছোট শিশু। বাসায় কোনো খাবার ছিল না, শিশুদের জ্বর ও ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। নিরুপায় হয়ে ৯৯৯ কল দেই। কল দেওয়ার আধা ঘণ্টার মধ্যে এলাকার মেম্বার এবং চেয়ারম্যান আমাদের অবস্থা দেখে যান। কিছুক্ষণ পরে একটি টিম এসে আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। আমাদেরকে প্রাথমিক চিকিৎসা, ঔষধসহ প্রয়োজনীয় শুকনো খাবার দিয়ে যান।
বরুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, জরুরি গ্রাহক সেবা ৯৯৯ কল দিয়ে পানিবন্দি দুটি পরিবার সহায়তার কথা জানালে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, থানা থেকে বিষয়টি আমাকে জানালে বরুড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মো. শাহিন হোসেনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলি।
বরুড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্মকর্তা মো শাহিন হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার থেকে পানিবন্দির বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে কল দিয়ে নিশ্চিত হই। এক ঘণ্টার মধ্যে আমাদের টিম দুইটি পরিবারের ১২ জনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। পানিবন্দি আরো চারটি পরিবারের ১৮জনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্র নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ এবং প্রয়োজনীয় শুকনো খাবার প্রদান করা হয়।
শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহত বেড়ে ৬
ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আট এলাকায়
পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ ১৪৪২১ কোটি টাকা: সিপিডি