চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম

মৌলভীবাজারে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সুধীর কর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকায় তাকে আটক করেন স্থানীয় লোকজন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার সুধীর ওই বাগানের অরুণ করের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় সুধীর শিশুটিকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভনে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীরকে আটক করে থানায় খবর দেয়।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে গ্রেপ্তার সুধীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত