গত বছরের আইপিএল থেকে একের পর এক চোটে আক্রান্ত হচ্ছেন নিউজিল্যান্ডর ব্যাটিং লিজেন্ড কেন উইলিয়ামসন। এবার ভারত সফরের আগমুহূর্তে তিনি ফের কুঁচকির চোটে আক্রান্ত হয়েছেন। যে কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি তার খেলা হচ্ছে না। টিম সাউদি নেতৃত্ব ছাড়ায় এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
সদ্যই শ্রীলঙ্কার কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে ৬ বছর পর ইনিংস ব্যবধানে হেরেছে। ওই ম্যাচেই কুঁচকিতে চোট লাগে উইলিয়ামসনের। ব্ল্যাক ক্যাপসদের নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘চোট যাতে আরও বড় হয়ে না ওঠে, সেটা নিশ্চিত করতে উইলিয়ামসনকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। সঠিকভাবে পুনর্বাসন হলে সিরিজের পরের দিকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
উইলিয়ামসনের চোটের কারণে সুযোগ হতে পারে টেস্টে এখনো অভিষেক না হওয়া মার্ক চাপম্যানের। এই ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে ৭৮টি সাদা বলের ম্যাচ খেলেছেন। ‘এ’ দলের হয়ে খেলেছেন ৬টি প্রথম শ্রেণির ম্যাচ। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তার সেঞ্চুরিও আছে। উইলিয়ামসনের পাশাপাশি অল-রাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে যদিও পুরো সিরিজে পাবে না নিউজিল্যান্ড।
হারিকেন মিল্টন: আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ হবে তো?
‘বাংলাদেশের বিপক্ষে পারফর্মেন্স দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়’