বিএসএমআরএএইউ এর ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ অক্টোবর  বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে  এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি সভাপতিত্ব করেন। 
 
সভার শুরুতেই উপাচার্য মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গভীর বেদনা ও শোকের সঙ্গে স্মরণ করেন দেশের অকুতোভয় শিক্ষার্থী এবং অন্যান্যদের, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তিনি তাদের আত্মার মাগফিরাত এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পরবর্তীতে উপাচার্য সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সিন্ডিকেট সভা অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ সিন্ডিকেট হলো একটি বিশ্ববিদ্যালয়ের সংসদ স্বরুপ এবং এর সকল কর্মকান্ডের পথ নির্দেশক। গত ২৯ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ১২তম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি গৃহীত উল্লেখযোগ্য কার্যবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সকলকে অবহিত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত