জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৯ অক্টোবর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর ওই পদে থাকবেন।
বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার
নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন কিম জং-উন