সাহিত্যে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা আজ

  • গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে
  • পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামক ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১০:১১ এএম

চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে গত সোমবার (৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কার মৌসুম। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে রসায়নশাস্ত্রে নোবেলজয়ীর নাম।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়) নোবেল কমিটি এ নাম ঘোষণা করবেন।

এর আগে গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে। জন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা তুলে এনেছেন। 

নরওয়ের লেখক জন ফসে প্রচুর নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুদের বই লিখেছেন। এছাড়া অনুবাদও করেন তিনি। বর্তমান সময়ে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন তিনি।  

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওইদিন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে যৌথভাবে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেলজয়ী ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হোপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়।

এছাড়া গতকাল বুধবার রসায়নে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার ও এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস ও জন জাম্পার। রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ডেভিড বেকারকে 'কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন' এর জন্য, এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে যৌথভাবে 'প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন' এর জন্য রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।     

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামক ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এছাড়া এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত