গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শিবু সরকার (৪০) নিহত হয়েছেন। এ সময় আরোহী স্বপন বিশ্বাস নামে আরেকজন আহত হয়েছেন। নিহতের বাড়ি সদর উপজেলার বোড়াশী গ্রামে। তার পিতার নাম অভিমান্য সরকার।

বৃহস্পাতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) এ.কে.এম হাসানুজ্জামান জানান, মোটরসাইকেল চালক শিবু সরকার বোড়াশী ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য স্বপন বিশ্বাসকে সাথে নিয়ে বোড়াশী থেকে পার্শ্ববর্তী বেদগ্রামে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস  ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দূমড়ে- মূচড়ে যায়। এ সময় মোটর সাইকেল চালক ও আরোহী মারাত্বক আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিবু সরকারকে মৃত ঘোষণা করেন। আহত স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত