পূজাতে কিছু কেনেননি পূজা চেরী

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম

শারদীয় দুর্গা উৎসব ঘিরে কোনো পরিকল্পনা নেই পূজা চেরীর। কয়েক মাস আগে সব সময়ের সঙ্গী মাকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। এখনও প্রতি মুহূর্তে মাকে মনে পড়ে। তাই তো পূজার পরিকল্পনা জানতে প্রশ্ন করা হলে চোখ ভিজে ওঠে তাঁর।

পূজা বলেন, ‘সবাই জানেন, মা আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন, আমি তাঁর মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না। কাজে ব্যস্ত থাকব।'

চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার কথা কখনও ভুলতে পারেন না তিনি। যে কোনো সাক্ষাৎকারে মায়ের সমর্থনের কথা বলেন।

‘নাকফুল’ ছবির যাবতীয় কাজ শেষ হয়েছে আরও দেড় বছর আগে। তারপরও ছবিটির মুক্তির খবর নেই। এর আগে একাধিকবার যদিও মুক্তির কথা শোনা গিয়েছিল। অবশেষে গতকাল মঙ্গলবার পরিচালক অলোক হাসান প্রথম আলোকে জানালেন, ‘নাকফুল’ মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকেরা।

পূজা চেরী ও আদর আজাদ অভিনীত প্রথম সিনেমা ‘নাকফুল’। ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আলোক হাসান। সিনেমার দৃশ্যধারণ হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত