বাবর আজমের ব্যাটে রান নেই। সমালোচকেরা তাকে ‘জিম্বু’ বলে ডাকছেন। বাবর শুধু জিম্বাবুয়ের মতো সহজ দলের বিপক্ষে রান করেন বলে তাকে ব্যঙ্গ করছেন অনেকে। সেই জন্যই তাকে কেউ বলছেন, ‘জিম্বু’ আবার কেউ বলছেন ‘জিম্বাবর’। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে শাহিন আফ্রিদিও কি ব্যঙ্গ করলেন বাবরকে?
২০২২ সালের পর বাবরের ব্যাটে টেস্টে সেঞ্চুরি নেই। মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে যখন শান মাসুদেরা শতরান করছেন, বাবর তখন দুই ইনিংস মিলিয়ে করলেন ৩৫ রান। যে পিচকে ব্যাটারদের স্বর্গ বলা হচ্ছে, সেখানে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা আউট হন তিনি।
সেই ম্যাচেই শাহিনের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহিন, ‘জিম্বু, জিম্বু’ বলে কাউকে ডাকছেন।
যদিও শাহিন কী বলছেন তা শোনা যাচ্ছে না, কারণ ওই ভিডিওটিতে কোনো শব্দ নেই। কিন্তু শাহিন এবং বাবরের সম্পর্ক খুব ভাল নয়। তাই অনেকেই মনে করছেন পাকিস্তানের পেসার হয়তো ব্যঙ্গই করছেন বাবরকে।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর। সেই সময় টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহিনকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে আবার অধিনায়ক করে দেওয়া হয় বাবরকে। যা তাদের দুজনের মধ্যে সমস্যা তৈরি করে বলে শোনা যায়। বাবর আবার নেতৃত্ব ছেড়েছেন। তার পরিবর্তনে কে অধিনায়ক হলেন, তা এখনও ঘোষণা করেনি পাকিস্তান।
স্কালোনির সব অভিযোগ মাঠ নিয়ে
১০ জনের দল নিয়েও বলিভিয়ার জয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ কলম্বিয়ার