নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে শহরের সবচেয়ে বড় পাইকারি পার্ক বাজারে এই তদারকি শুরু করে।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, মাছ মাংস ও মুরগীর বাজার তদারকি করেন। এতে মুরগী, ডিম ও মাছের বাজারে মূল্যতালিকা টানানোসহ পণ্য ক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। বাজার তদারকিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম চৌধুরী।
এ সময় টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব সিকদার শাহীনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো. সোহেল রানা, কৃষি কর্মকর্তা ও বিশেষ টাস্কফোর্সের সদস্য ফারজানা এবং ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো. আবু জুবায়ের উজ্জল, বিশেষ টাস্কফোর্সের সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা মৎস কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক শেখ মো. মুসা। এছাড়াও দুইজন ছাত্র প্রতিনিধি ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মনিরুল ইসলাম ও মো. আল আমিন উপস্থিত ছিলেন।
একটি কুচক্রী মহল সব সময়ই গুজব ও অপতৎপরতা চালাতে চেষ্টা করে : র্যাব ডিজি