আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃতরা অবৈধ পথে বাংলাদেশে আসে। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসে বলে বিজিবিকে জানিয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত